
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় দুটি এলজি, বোমা ও দেশীয় অস্ত্রসহ আব্দুল কাদের (৫১) ও মোঃ আব্দুর রহমান রানা (৩০) নামের ২ জনকে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
বুধবার (২৭ জুলাই ) ভোর ৬ টায় চৌদ্দগ্রাম উপজেলার শরপটি এলাকার আব্দুর রহমান রানার এক তলা ভবনের শয়ন কক্ষ হতে অস্ত্রসহ তাদের আটক করা হয়। বেলা ১২ টায় এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক হওয়া আব্দুর রহমান রানা উপজেলার শরপটি গ্রামের মোঃ মাহবুব আলমের ছেলে এবং মোঃ আব্দুল কাদের উপজেলার বেরলা উত্তর পাড়া গ্রামের মৃত আবুল হাকিমের ছেলে।
আটক হওয়া ব্যক্তিদের কাছ থেকে ২ টি এলজি বন্দুক, ৪৫টি চকলেট বোমা, ২টি রাম দা, একটি চাপাতি, একটি ছুরি, ১ টি মোবাইল সেট এবং ১ টি সীম কার্ড পাওয়া গেছে।
কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোঃ মোস্তফা কায়জার অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামী আব্দুর রহমান রানা ও মোঃ আব্দুল কাদের চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ি। তারা এলাকায় অস্ত্র ব্যবসা, চাঁদাবাজি, দখলদার, টেন্ডারবাজী ও সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত।

























































