শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৬

৩৩৩৩

আরিফুর রহমান মজুমদার , চৌদ্দগ্রাম ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে সাইফুল ইসলাম শান্ত (৩৪) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ যাত্রী।

বুধবার (২৭ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।

হতাহতরা সবাই বাসের যাত্রী। নিহত সাইফুল ইসলাম শান্ত ঢাকার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহি বাসের সাথে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।

মিয়াবাজার হাইওয়ে পুলিশের সহ- উপ পরিদর্শক আনোয়ার হোসেন  জানান, দূঘর্টনা কবলিত যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি