শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রংপুরে জামায়াতকর্মীসহ ৫৩ আসামি গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৭.২০১৬

Arrest20160727102032

পূর্বাশা ডেস্ক:

রংপুর থেকে বিভিন্ন মামলার চার্জশিটভুক্ত দুই জামায়াত কর্মীসহ ৫৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ জুলাই) দিনগত রাত থেকে বুধবার (২৭ জুলাই) সকাল পর্যন্ত রংপুরের আট উপজেলায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

রংপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) সাইফুর রহমান জানান, আদালতে ওয়ারেন্টভুক্ত আসামি এবং বিভিন্ন মামলায় তাদের নামে চার্জশিট দেওয়া ছিল। কিন্তু এসব আসামিরা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতার ও চুরি ডাকাতি সন্ত্রাস বিরোধী আইনে মামলা ছিল।
বুধবার সকালে তাদের আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে বলে জানান তিনি।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি