আরিফুর রহমান মজুমদার , চৌদ্দগ্রাম ঃ
কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় যাত্রীবাহি বাস ও কভার্ডভ্যানের সংঘর্ষে সাইফুল ইসলাম শান্ত (৩৪) নামের একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ৫ যাত্রী।
বুধবার (২৭ জুলাই) সকাল ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামের সৈয়দপুর এলাকায় এ দুঘর্টনা ঘটে।
হতাহতরা সবাই বাসের যাত্রী। নিহত সাইফুল ইসলাম শান্ত ঢাকার বাসিন্দা। আহতদের পরিচয় পাওয়া যায়নি। আহতরা বিভিন্ন প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
স্থানীয় সূত্র জানায়, ঢাকা থেকে চট্টগ্রামগামী যাত্রীবাহি বাসের সাথে কভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হলে এ হতাহতের ঘটনা ঘটে।
মিয়াবাজার হাইওয়ে পুলিশের সহ- উপ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, দূঘর্টনা কবলিত যানবাহন দুটিকে মহাসড়ক থেকে সরিয়ে নেয়া হয়েছে।


















































