শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লা নগরীর বারাপাড়ায় দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত ১৩


কুমিল্লা নগরীর বারাপাড়ায় দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে একজন নিহত, আহত ১৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৬

rasel death body rasel mother

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা নগরীর বারাপাড়া এলাকায় দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষে রাসেল (২৫) নামের একজন গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় শর্টগানের গুলিতে আহত হয়েছে আরো ১৩ জন।

শনিবার (৩০ জুলাই) রাত ৭ টার দিকে এ সংঘর্ষ হয়।

নিহত রাসেল নগরীর বারাপাড়া এলাকার মৃত সাদেক মিয়ার ছেলে। আহতরা হলেন, নগরীর বারাপাড়া এলাকার বাপ্পি (২৫), মাহবুব আলম (২৮), আনোয়ার হোসেন (৪৫), সোহরাব হোসেন (১৬), রাজন (১২), কোহিনুর বেগম (৩৫), জামাল হোসেন (১৮), জাবেদ (৩১), রাসেল মিয়া (১৯), হাসান (২৪), মোস্তাক (২২), নুরু মিয়া (৩৫) ও জহির (৩০) । আহতরা সবাই কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানান, দুই গ্রামবাসির মধ্যে প্রায় এক ঘন্টা ব্যাপি সংঘর্ষ চলাকালে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় দুপক্ষই লাঠিসোটা নিয়ে একে অপরের উপর হামলা চালায়। সংঘর্ষ চলাকালে উভয়পক্ষের ১৪ জন আহত হয়। এর মধ্যে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাসেলের মৃত্যু হয়। রাসেলের শরীরের বিভিন্ন অংশে গুলির চিহৃ রয়েছে।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রব জানান, কবরস্থানের জায়গা নিয়ে দুই গ্রামবাসির মধ্যে সংঘর্ষ হয়েছে। একজন নিহত হয়েছে। আহত হয়েছে আরো কয়েকজন । এখন পরিস্থিতি নিয়ন্ত্রনে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি