শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা নগরীর শুভপুরে অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ আটক ৩


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৬

Snapshot(10)

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় অস্ত্র তৈরির কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা র‌্যাব সদস্যরা নগরীর শুভপুর এলাকার মসজিদের পাশের নয়ন ভিলা নামক বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।

আটক হওয়া যুবকরা হলেন রাজীব, সাইফুল ইসলাম রনি (৩৫) ও শহিদ । এর মধ্যে সাইফুল ইসলাম রনি নগরীর উত্তর চর্থা এলাকার বাসিন্দা । অন্য দুজন নগরীর শুভপুর এলাকার বাসিন্দা।

এ বিষয়ে জানতে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোঃ মোস্তফা কায়জার জানান, পিস্তল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটক হওয়া তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি