রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি তানভীর সাধারণ সম্পাদক রাকিব হাসান


৩১তম বিসিএস (প্রশাসন) ক্যাডার এর কার্যনির্বাহী কমিটি গঠন, সভাপতি তানভীর সাধারণ সম্পাদক রাকিব হাসান


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৬

 

bcsca_44264

স্টাফ রিপোর্টার ঃ
৩১তম ব্যাচ বিসিএস প্রশাসন ক্যাডারের সদস্যদের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগস্থ বিসিএস প্রশাসন একাডেমিতে অনুষ্ঠিত ব্যাচের এক সাধারণ সভায় এ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

কমিটিতে ঢাকার এনডিসি মোঃ শরীফুল আলম তানভীরকে সভাপতি এবং  কুমিল্লা এনডিসি রাকিব হাসানকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়।

এ কার্যনির্বাহী কমিটিতে সহ-সভাপতি হিসেবে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের  সহঃ কমিশনার মোঃ জোবায়ের হোসেন, সহঃ কমিশনার (খুলনা)  মোঃ আতিকুল ইসলাম,  সহঃ কমিশনার (কিশোরগঞ্জ) মোঃ সোহাগ হোসেন,  সহঃ কমিশনার (ঢাকা) সিফাতি জাহান আছেন ।

যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে সহঃ কমিশনার (শরিয়তপুর) এ.এফ.এম ফিরোজ মাহমুদ নাঈম  ও  বরিশাল বিভাগীয় কমিশনারের কার্যালয়ের  সহঃ কমিশনার প্রণব কুমার ঘোষ   মনোনীত হন।

BCS20160730022520

কমিটিতে সহঃ কমিশনার (নারায়ণগঞ্জ) মোঃ ইমরুল হাসান,  এনডিসি (মানিকগঞ্জ)  মোঃ নাজমুল ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং দপ্তর সম্পাদক হিসেবে সহঃ কমিশনার (মানিকগঞ্জ) মোঃ গোলাম কবির,  কোষাধ্যক্ষ হিসেবে সহঃ কমিশনার (নোয়াখালী) মিল্টন রায়,  প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সহঃ কমিশনার মোঃ হাসিব সরকার মনোনীত হয়েছেন।  নবগঠিত এই কমিটি দেশ ও জাতির সেবায় নিরলসভাবে কাজ করবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি