স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা নগরীর শুভপুর এলাকায় অস্ত্র তৈরির কারখানা থেকে অস্ত্র তৈরির সরঞ্জামাদিসহ ৩ জন যুবককে আটক করেছে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।
শনিবার (৩০ জুলাই) বিকেল সাড়ে ৫ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রায় আড়াই ঘন্টা র্যাব সদস্যরা নগরীর শুভপুর এলাকার মসজিদের পাশের নয়ন ভিলা নামক বাড়িতে এ অভিযান পরিচালনা করেন।
আটক হওয়া যুবকরা হলেন রাজীব, সাইফুল ইসলাম রনি (৩৫) ও শহিদ । এর মধ্যে সাইফুল ইসলাম রনি নগরীর উত্তর চর্থা এলাকার বাসিন্দা । অন্য দুজন নগরীর শুভপুর এলাকার বাসিন্দা।
এ বিষয়ে জানতে কুমিল্লা র্যাব-১১, সিপিসি-২ এর কমান্ডার মেজর মোঃ মোস্তফা কায়জার জানান, পিস্তল তৈরির সরঞ্জামাদি উদ্ধার করা হয়েছে। আটক হওয়া তিন যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।


























































