মঙ্গলবার,১১ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ‘কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ’ এর কমিটি গঠিত ।। সভাপতি দুলাল সা. সম্পাদক দিলীপ সাংগাঠনিক সম্পাদক জিতু


‘কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ’ এর কমিটি গঠিত ।। সভাপতি দুলাল সা. সম্পাদক দিলীপ সাংগাঠনিক সম্পাদক জিতু


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৭.২০১৬

editor panel

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর কার্যকরি কমিটি গঠন করা হয়েছে। সাপ্তাহিক সীমান্ত সংবাদ সম্পাদক নজরুল ইসলাম দুলালকে সভাপতি, সাপ্তাহিক বিবর্তন সম্পাদক অধ্যাপক দিলীপ মজুমদারকে সাধারণ সম্পাদক এবং দৈনিক পূর্বাশার প্রধান সম্পাদক ইমতিয়াজ আহমেদ জিতুকে সাংগাঠনিক সম্পাদক করে ২ বৎসর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট কার্যকরি কমিটি গঠন করা হয়।

শনিবার (৩০ জুলাই) কুমিল্লা টাউনহল সম্মেলন কক্ষে কুমিল্লা সংবাদপত্রের সম্পাদকদের উপস্থিতিতে সম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় ২০ জন সম্পাদক উপস্থিত ছিলেন।

কার্যকরী কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক বাংলার আলোড়নের সম্পাদক ফারহানা শারমিন দীবা ও দৈনিক কুমিল্লার আলো সম্পাদক জসীম উদ্দিন কনক, সহ-সাধারণ সম্পাদক পদে বর্তমান প্রতিদিন সম্পাদক তাওহীদ হোসেন মিঠু, কোষাধ্যক্ষ পদে সমাজকণ্ঠ পত্রিকার সম্পাদক জসীম উদ্দিন চাষী, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে সমতটের কাগজ সম্পাদক জামাল উদ্দিন দামাল। নির্বাহী সদস্য পদে দৈনিক ময়নামতির ভারপ্রাপ্ত সম্পাদক ডা. আজম খান নোমান, দৈনিক শ্রমিক সম্পাদক আইনুর নাহার চৌধুরী, সময়ের পথ সম্পাদক অধ্যাপক বাচ্চু মিয়া বকাউল ও নিরীক্ষণ সম্পাদক জসীম উদ্দিন অসীম।

সভায় সম্পাদক মন্ডলীর সম্মতিক্রমে দৈনিক রূপসী বাংলা’র ভারপ্রাপ্ত সম্পাদক বেগম হাসিনা ওহাবকে কুমিল্লা সংবাদপত্র সম্পাদক পরিষদ এর উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি