স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়(কুবি) শাখা ছাত্রলীগের আংশিক কমিটি বিলুপ্তির দাবি তুলে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শাখা ছাত্রলীগের একটি পক্ষ।
রবিবার (৩১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের মুল ফটকের সামনে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে এ দাবি তোলেন ছাত্রলীগ নেতা ইলিয়াস হোসেন সবুজ সমর্থিত সহ-সভাপতি রুপম দেবনাথ ও যুগ্ম সাধারন সম্পাদক রেজাউল ইসলাম মাজেদের পক্ষ ।
বিক্ষোভ কারীরা বর্তমান কমিটির নেতাদের সাংগঠনিক কর্মকান্ডে অদক্ষতা, অযোগ্যতা, দায়িত্ব পালনের ব্যর্থতা এবং গঠনতন্ত্র মোতাবেক শাখা ছাত্রলীগের আংশিক কমিটির মেয়াদ উত্তীর্ণ বলে দাবি জানান।
এ সময় তারা কমিটি বিলুপ্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ থেকে ৬ আগস্ট (শনিবার) পর্যন্ত সময়সীমা বেধে দেয়। দাবি আদায় না হলে রোববার থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয় শাখা ছাত্রলীগের এই পক্ষ।



















































