রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কুয়ালালামপুরে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপন


পূর্বাশা বিডি ২৪.কম :
৩১.০৭.২০১৬

5cdf2b1d222070f2d97d68aff06ffcc1-Pic-1

পূর্বাশা ডেস্ক:

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদ্‌যাপিত হয়েছে। কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের হোটেল ইস্তানায় সম্প্রতি এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবি প্রতিভা ও বাংলা সাহিত্যে তাঁদের অবিস্মরণীয় অবদান স্মরণ করা হয়। তাঁদের জীবন ও কর্মের ওপর আলোচনা এবং কবিতা আবৃত্তি, সংগীত ও নৃত্য পরিবেশিত হয়।

আলোচনা পর্বে সভাপতিত্ব করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলাম। তিনি তাঁর বক্তব্যে বাংলা সাহিত্যকে বিশ্বে ছড়িয়ে দিয়ে বিশেষ মর্যাদার আসনে আসীন করতে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসামান্য অবদানের কথা তুলে ধরেন। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে ভারত থেকে বাংলাদেশে এনে জাতীয় কবির মর্যাদা দেওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহানুভবতার কথাও তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

অনুষ্ঠান উপস্থাপনা করেন বাংলাদেশ দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) শাহিদা সুলতানা।
মালয়েশিয়ায় বসবাসকারী বিভিন্ন শ্রেণি-পেশার বাংলাদেশিসহ হাইকমিশনের কর্মকর্তা, কর্মচারীরা পরিবারের সদস্যদের নিয়ে জন্মজয়ন্তী অনুষ্ঠান উপভোগ করেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি