মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


পোপের রায়—মেসিই ইতিহাসে সেরা খেলোয়াড়


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

efb33bb2926bd3e0e8c27a4ceb092283-pope

পূর্বাশা ডেস্ক:

আলোচনাই বলুন কিংবা বিতর্ক, সেটি অনেক পুরোনো। ক্লিশে। কিন্তু প্রসঙ্গটা এমন একজন তুলে আনলেন, আলাদা গুরুত্ব দিতেই হচ্ছে। এবার যে পোপ ফ্রান্সিস বললেন, লিওনেল মেসিই ফুটবল–ইতিহাসে সেরা খেলোয়াড়। মেসি পেলে-ম্যারাডোনার চেয়েও ভালো।

খ্রিষ্টধর্মের সর্বোচ্চ ধর্মীয় নেতা ফ্রান্সিস নিজে ফুটবলের পাগল। পোপ ফ্রান্সিস এরই মধ্যে বেশ কিছু ইতিবাচক উদ্যোগ নিয়ে সবার মনও জিতে নিয়েছেন। এবার মেসিভক্তদের মনও নতুন করে জিতলেন সন্দেহ নেই। পোপের কথা অনেকের কাছে আদেশের মতোই। পোপের মুখে মেসিকে সেরা ঘোষণা তো একরকম বিশাল স্বীকৃতিই।
আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর সমর্থক ফ্রান্সিস নিজে ফুটবলটা অনেক দিন থেকেই দেখেন। ৭৯ বছর বয়সী এই ধর্মীয় নেতা পেলে-ম্যারাডোনার খেলাও দেখেছেন। এই দুজনের নাম সরাসরি উল্লেখ করে পোপ বলেছেন, ‘আমার চোখে মেসি ম্যারাডোনা আর পেলের চেয়েও ভালো।’ পোল্যান্ডে বিশ্ব যুব দিবসের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন পোপ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি