শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


যমুনা থেকে তিন নারী-শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার


পূর্বাশা বিডি ২৪.কম :
০১.০৮.২০১৬

9fcdf057f26c49a2cbda584e83edc780-sirajgonj

পূর্বাশা ডেস্ক:

সিরাজগঞ্জের এনায়েতপুরে যমুনা নদী থেকে দুই নারী ও এক শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা সোয়া ১১টার দিকে লাশ তিনটি উদ্ধার করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান বিশ্বাস বলেন, এলাকাবাসী আজ সকালে এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজের দক্ষিণ পাশে যমুনা নদীর পশ্চিম তীরে একটি বস্তা ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা সোয়া ১১টার দিকে ওই বস্তা থেকে ৩০ থেকে ৩৫ বছর বয়সী দুই নারী ও এক শিশুর লাশ উদ্ধার করে।

ওসি জানান, মরদেহ তিনটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি