শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৬

ছাত্রলীগ-নেতা-নিহতের-ঘটনায়-মামলা-300x170

পূর্বাশা ডেস্ক:

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে খালিদ সাইফুল্লাহ নামের এক ছাত্রলীগ নেতা নিহতের ঘটনায় মামলা হয়েছে।

সোমবার রাতে জেলার সদর দক্ষিণ মডেল থানায় কুবির নিরাপত্তা কর্মকর্তা সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতনামা ১৫০ জনের বিরুদ্ধে এই মামলাটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

এদিকে দুপুরে কুবি থেকে ১০ ছাত্র ও দুই বহিরাগতকে আটক করে পুলিশ সুপার কার্যালয়ে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।

উল্লেখ্য, শোকাবহ আগস্টের প্রথম প্রহরে কুবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্বলনের সময় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের ছাত্রলীগের বহিষ্কৃত নেতা ইলিয়াস হোসেন সবুজ গ্রুপের সঙ্গে কুবি ছাত্রলীগ সভাপতি আলিফ গ্রুপের কর্মীদের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে সবুজ গ্রুপের ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ নিহত হন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি