শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি, ৫ ভারতীয় ও ২ বাংলাদেশীর মৃত্যু


রাজশাহীর পদ্মা নদীতে নৌকাডুবি, ৫ ভারতীয় ও ২ বাংলাদেশীর মৃত্যু


পূর্বাশা বিডি ২৪.কম :
০২.০৮.২০১৬

nouka20160720134536

পূর্বাশা ডেস্ক:

রাজশাহীর চারঘাট উপজেলার সীমান্তে পদ্মা নদীতে গরুবোঝাই নৌকাডুবিতে দুই বাংলাদেশী ও পাঁচ ভারতীয় নাগরিকসহ সাতজনের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার ভোরে নদীতে প্রচ- ঝড়ো বাতাস, অব্যাহত স্রোত ও প্রবল ঢেউয়ের কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

নিহতরা গরু ব্যবসায়ী জানিয়ে চারঘাট থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, ভোরে সীমান্তের ওপার থেকে নদীপথে নৌকায় গরু নিয়ে বাংলাদেশে আসছিলেন সাত ব্যবসায়ী। পথে প্রচ- ঢেউ ও ঝড়ো বাতাসে তাদের নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিক তীরে থাকা বাসিন্দারা নদীতে উদ্ধার কাজ শুরু করেন।

পরে সাতজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এ ব্যাপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে খবর দেয়া হয়েছে বলেও জানান ওসি নিবারণ চন্দ্র বর্মণ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি