স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা নগরীর রেইসকোর্স এলাকা থেকে বিদেশি পিস্তলসহ লিটন (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
বুধবার (০৩ আগস্ট) ভোরে রেইসকোর্সের ধানমন্ডি রোড থেকে তাকে আটক করা হয়। লিটন নগরীর ওই এলাকার তোফাজ্জল মিয়ার ছেলে।
কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সামসুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া আরো ৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।


























































