শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দাউদকান্দিতে সাবেক সেনা কর্মকর্তা গ্রেফতার


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৬

Arrest20160727102032

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা থেকে অবসরপ্রাপ্ত সেনাকর্মকর্তা (ক্যাপটেন) শহিদ উল্লাহকে তার বর্তমান বাড়ি উপজেলার গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২ আগষ্ট) রাত সাড়ে ৮টায় উপজেলার চেঙ্গাকান্দির আমিরাবাদ গ্রামের নিজ বাড়ি থেকে দাউদকান্দি পুলিশ তাকে গ্রেফতার করেন। বুধবার (৩ আগষ্ট) সকালে তাকে ঢাকায় প্রেরণ করা হয়। সকালে থানা পুলিশ তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা পুলিশ সুপার (কুমিল্লা উত্তর) আলী আশরাফ ভূইয়া জানান, এ বিষয়ে দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেন।

দাউদকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস সালাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।

ক্যাপ্টেন (অবঃ) শহিদ উল্লাহকে ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধকালে খুন এবং অগ্নিসংযোগসহ বিভিন্ন ধরনের ধ্বংসাত্মকমূলক মানবতাবিরোধী কাজের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য ক্যাপটেন শহিদ উল্লাহ দীর্ঘদিন যাবৎ অসুস্থ অবস্থায় ছিল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি