পূর্বাশা ডেস্ক:
ভারতীয় টিভি চ্যানেল স্টার জলসা দেখা নিয়ে ছুরিকাঘাতে স্বামীকে হত্যার দায়ে স্ত্রী নাহিদা আকন্দ ওরফে রীপাকে যাবজ্জীবন কারাদ- দিয়েছে আদালত। বুধবার দুপুরে বিচারক গাজীপুরের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক একেএম এনামুল হক রায় দেন। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের সশ্রম কারাদ- দেয়া হয়।
দ-প্রাপ্ত রীপা গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া এলাকার সোহরাব হোসেনের স্ত্রী। আদালতের পিপি অ্যাডভোকেট হারিছ উদ্দিন আহমদ জানান, গত বছরের ৪ জানুয়ারি রাত সাড়ে ৯টার দিকে রীপা টিভিতে স্টার জলসা দেখছিল। স্বামী সোহরাব হোসেন রীপাকে স্টার জলসা দেখতে নিষেধ করেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়ার এক পর্যায়ে রীপা সোহরাবকে ছুরি দিয়ে আঘাত করে। পরে পাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা শাহজাহান বাদী হয়ে জয়দেবপুর থানায় একটি হত্যা মামলা করেন। সোহরাব-রীপা দুজনই তেলীপাড়া মনির হোসেনের বাড়িতে ভাড়া থাকতেন।


























































