রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


আজ বিপিএল’র চট্টগ্রাম পর্বের শেষ ম্যাচ


পূর্বাশা বিডি ২৪.কম :
০৩.০৮.২০১৬

U0wDNMYhRoRAপূর্বাশা স্পো র্স ডেস্ক:

জেবি বিপিএল ফুটবলের তৃতীয় রাউন্ডের খেলা শেষ হচ্ছে আজ। চট্টগ্রাম পর্বের শেষদিনেও রয়েছে দুটি ম্যাচ। এম এ আজিজ স্টেডিয়ামে বিকেল সাড়ে ৪টায় উত্তর বারিধারা ক্লাব মুখোমুখি হচ্ছে আরামবাগ ক্রীড়া সংঘের। দুই ম্যাচে উত্তর বারিধারার একমাত্র জয় শক্তিশালি শেখ রাসেলর বিরুদ্ধে।

দুই ম্যাচের একটিতে ম্যাচ ড্র আর একটিতে হেরেছে আরামবাগ। সন্ধ্যা সাড়ে ৭টায় ব্রাদার্স ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী মুক্তিযোদ্ধা সংসদ । দুই ম্যাচের একটিতে জয় আর একটি ড্র করে চার পয়েন্ট পেয়েছে মুক্তিযোদ্ধা সংসদ। সমসংখ্যক ম্যাচে দুটি ড্র’য়ে দুই পয়েন্ট ব্রাদার্স ইউনিয়নের।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি