শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুবির সাইফুল্লাহ হত্যার ঘাতক বিপ্লব গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি


কুবির সাইফুল্লাহ হত্যার ঘাতক বিপ্লব গ্রেফতার, আদালতে স্বীকারোক্তি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

13900693_1179454495446514_1396004344_n

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে নিহত ছাত্রলীগ নেতা খালিদ সাইফুল্লাহ হত্যা মামলায় জড়িত অন্যতম আসামি বিপ্লব চন্দ্র দাসকে গ্রেফতার করেছে কুমিল্লা ডিবি (জেলা গোয়েন্দা শাখা) পুলিশ।
শনিবার (৬ আগষ্ট) ভোররাতে ঢাকার রামপুরা এলাকা থেকে বিপ্লবকে গ্রেফতার করা হয়। বিকেলে বিপ্লব আদালতে ১৬৪ ধারায় হত্যাকান্ডে জড়িত থাকার বিষয়টি স্বীকার করে।
গ্রেফতার হওয়া বিপ্লব চন্দ্র দাস কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সালমানপুর গ্রামের বাসিন্দা। বিপ্লব চন্দ্রদাস কুবির মার্কেটিং বিভাগের ¯œাতক ৬ষ্ঠ ব্যাচের ছাত্র।
কুমিল্লা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মনজুর আলম এ বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে ২ আগষ্ট মঙ্গলবার বিকেলে ডিবি পুলিশ এ ঘটনায় জড়িত সন্দেহে কুবির ৬ জন ছাত্রলীগ নেতাকে আটক করে। কুবির দুই ছাত্রলীগ নেতাসহ ওই ছয়জনকে গ্রেফতার করা হয়। বুধবার (৩ আগস্ট) দুপুরে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নাজমুন নাহার সুমি তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গ্রেফতারকৃত ছয়জন হলেন, কুবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. রেজাউল ইসলাম (২৩), ইংরেজি বিভাগের মার্স্টাসের ছাত্র জাহিদুল আলম (২৭), লোক প্রশাসন বিভাগের মার্স্টাসের ছাত্র আবু বকর ছিদ্দিক (২৬), বিবিএ শেষ বর্ষের ছাত্র সুদীপ্ত নাথ (২৪), কুবি ছাত্রলীগের সহ সভাপতি রুপম চন্দ্র দেব নাথ (২৩), নৃ বিজ্ঞান তৃতীয় বর্ষের ছাত্র সজন বরণ বিশ্বাস (২১)।
নিহত সাইফুল্লাহ কুবির কাজী নজরুল ইসলাম হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও মার্কেটিং বিভাগের ৭ম ব্যাচের ছাত্র ছিলেন। তিনি দাউদকান্দি উপজেলার তুজার ভাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।
আগস্টের প্রথম প্রহরে বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানোকে কেন্দ্র করে ছাত্রলীগের দেই গ্রুপের সংঘর্ষ হয়। এতে সাইফুল্লাহসহ ৩ জন গুলিবিদ্ধ হন। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।
১ আগস্ট রাতে কুবির নিরাপত্তা কর্মকর্তা মো. সাদেক হোসেন মজুমদার বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ১৫০ জনকে আসামি করে কুমিল্লা সদর দক্ষিণ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মামলাটি তদন্তের দায়িত্বভার দেওয়া হয় কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের হাতে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি