শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শান্তির জন্য রাজনীতি করি, অশান্তির জন্য নয় -পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

6060

রকিবুল হাসান রকি ঃ

গতকাল শনিবর কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলনে কমিটি ঘোষণাকালে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী লোটাস কামাল বলেন যারা বঙ্গবন্ধুকে মানে না তারা রাজনৈতিক দল নয়। তিনি বক্তৃতায় আরও বলেন আমরা শান্তির জন্য রাজনীতি করি, অশান্তির জন্য রাজনীতি করি না। আজ দেশ যখন রূপকল্প ২০২১ এর লক্ষ্যে এগিয়ে যাচ্ছিল ঠিক তখন একটি চক্র সন্ত্রাস জঙ্গীবাদের নামে দেশে নৈরাজ্য সৃষ্টি করছে, তখনই আমরা শক্ত হাতে প্রতিহত করি। এই বাংলাদেশে কোন জঙ্গীবাদের স্থান হবে না। আমরা মানুষকে ভালবাসতে জানি, মানুষের ভালবাসা পাওয়ার জন্যই রাজনীতি করি। আমর মধ্যে কোন দূর্নীতি নেই। আর যারা দূর্নীতি বাজের সাথে স্বয়ং জড়িত তারা নিশ্চয় দেশকে কখনো ভালবাসে না এবং বাসবেও না। আমরা রাজনীকি করবো আল্লাহকে পাওয়ার জন্য, তবে দেশকে আগামী ২০৪০ সালের মাঝে বিশ্বের ২৩ নাম্বার দেশ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তখন সিঙ্গাপুর ও মালেয়শিয়ার চেয়ে উন্নত দেশ হিসেবে পরিনত হবে। আওয়ামীলীগ ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি কমিটি ঘোষণা দেন, পূর্বের সভাপতি, সেক্রেটারীর পদ ঠিক রেখে ১০১ জনের ৩ বছর মেয়াদি একটি কমিটি ঘোষণা করেন। সভাপতির পদে বহাল রয়েছেন আবদুল মালেক বি.কম, সেক্রেটারী আবু তাহের মজুমদার তারা এই ঘোষণার পর সদর দক্ষিণ আওয়ামীলীগের অঙ্গ সঙ্গঠনের নেতা কর্মীরা সৌজন্য স্বাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলার দক্ষিণ আওয়ামীলীগের সহ-সভাপতি গোলাম সারওয়ার, সদর দক্ষিন উপজেলার ভাইস চেয়ারম্যান কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি আবদুল হাই বাবলু সদর দক্ষিণ যুবলীগের সাবেক আহবায়ক নোটারীয়ান আলহাজ্ব আবদুল কাদের বুলু মজুমদার এতে অন্যন্য ইউনিয়নের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান আওয়ামীলীগের অঙ্গসংগঠনসহ ব্যক্তিবর্গগণ উপস্থিত ছিলেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি