রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘বৃদ্ধ’ শিশু বায়েজিদ এখন ঢামেকে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

yy-550x330

পূর্বাশা ডেস্ক:

মাগুরার চার বছর বয়সী সেই ‘বৃদ্ধ’ শিশু বায়জিদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার সকালে তাকে হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসকদের কাছে নিয়ে যাওয়া হয়। বার্ন ইউনিটের প্রধান প্রফেসর ডা: আবুল কালাম সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ‘বৃদ্ধ’ শিশু বায়েজিদ শনিবার সকাল ৯টায় হাসপাতালে আসে। আমরা তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে দেখছি। শিশুটিকে হাসপাতালে ভর্তি ও আনুষঙ্গিক সব প্রক্রিয়া শেষে মেডিক্যাল বোর্ড বসিয়ে চিকিৎসা শুরু করা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি