শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


রাজধানীতে বিশেষ অভিযানে আটক ২৩


পূর্বাশা বিডি ২৪.কম :
০৬.০৮.২০১৬

2016_08_06_11_45_14_cpSwbdk0kZT6JhtCm2GCvBHsED0OwP_original

পূর্বাশা ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ২৩ জনকে আটক করেছে  ডিএমপি’র বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ। তারা সবাই মাদক ব্যবসায়ী বলে দাবি কর গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ আগস্ট) সকাল ৬টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় এ অভিযান চালানো হয়। ডিএমপির গণমাধ্যম শাখার উপকমিশনার ডিসি মাসুদুর রহমান বাংলামেইলকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এ সময় আটকদের কাছ থেকে ২ লাখ ৩৭৭ পিস ইয়াবা ট্যাবলেট, ২৬৩ পুরিয়া হেরোইন, ২০  পিস ইনজেকশন ও ৩ কেজি ৭৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি