রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » ৭১’র পরাজিত শক্তিরাই বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকান্ড চালাচ্ছে -রেলপথমন্ত্রী মুজিবুল হক


৭১’র পরাজিত শক্তিরাই বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকান্ড চালাচ্ছে -রেলপথমন্ত্রী মুজিবুল হক


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৬

railway minister photo 2 copy

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জঙ্গি, সন্ত্রাসী ও নাশকতাকারীরা দেশ ও জাতির শত্রু। ৭১ এর পরাজিত শক্তিরাই দেশেকে অস্থিতিশীল করতে বিভিন্ন নামে জঙ্গিবাদী কর্মকান্ড চালাচ্ছে। তারা এখন বিএনপির আশ্রয়-প্রশ্রয় থেকে সাধারণ মানুষের ক্ষতি করছে।

রোববার (৭ আগষ্ট) উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে চৌদ্দগ্রাম বাজারে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গী বিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে রেলপথমন্ত্রী এ সব কথা বলেন।

রেলপথমন্ত্রী মুজিবুল হক বলেছেন, জামায়াত-শিবিরের লোকজনকে এখন রাস্তায় দেখা যায় না। তারা আন্ডার গ্রাউন্ডে চলে গেছে। এ আন্ডার গ্রাউন্ড থেকে জামায়াত-শিবিরের যে কোন সময় নতুন করে হামলা চালাতে পারে। তাদের ব্যাপারে সর্তক থাকতে হবে। তারা জঙ্গী ও সন্ত্রাসী। তাদের মতলব মানুষ খুন করা। এদেশের মানুষ শান্তিপ্রিয়। শান্ত দেশকে তারা অশান্ত করতে চায়। সকলকে ঐক্যবদ্ধ করে জঙ্গীদের প্রতিরোধ করা আমাদের দায়িত্ব।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশমতে আ’লীগ, মুক্তিযুদ্ধের পক্ষের লোকজনকে নিয়ে উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও পাড়ায়-মহল্লায় জঙ্গীবাদ বিরোধী প্রতিরোধ কমিটি গঠন করে সন্ত্রাসীদের মোকাবিলা করতে হবে। অগ্নিসংযোগ, পেট্রোল বোমা মেরে যারা মানুষকে পুড়িয়ে মেরেছে তারাই আজ জঙ্গীবাদ সৃষ্টি করে আবার মানুষ হত্যায় মেতেছে। এদেশের মানুষের কাছে ওই সকল চক্রান্তকারীরা আবারো হার মানবে ইনশাল্লাহ্।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবদুস সোবহান ভূইয়া হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত পৃথক অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা আ’লীগের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, সাবেক সাধারন সম্পাদক আলী হোসেন চেয়ারম্যান, পৌর মেয়র মিজানুর রহমান, জেলা আ’লীগ নেতা জাকির হোসেন, আবুল কাশেম রৌশন, শহিদুল ইসলাম শাহিন, সাজ্জাদ হোসেন স্বপন, জাহাঙ্গীর আলম রতন, চিত্ত রঞ্জন ভৌমিক, এফবিসিসিআইয়ের পরিচালক মাসুদ পারভেজ খান ইমরান, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের সাবেক ভিপি নুরুর রহমান মাহমুদ তানিম প্রমুখ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি