রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


আবার একসঙ্গে সালমান-ক্যাটরিনা


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৮.২০১৬

salman-khan-bg20160807110042

পূর্বাশা ডেস্ক:

আবার একসঙ্গে পর্দায় হাজির হচ্ছেন বলিউড সুপারস্টার সালমান খান ও অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। এবার মিডেল ইস্টার্ন লাইফস্টাইল ব্র্যান্ড স্প্ল্যাশের একটি বিজ্ঞাপনে জুটি বাঁধছেন তারা।

জানা গেছে, কাশ্মিরের লেহ ও লাদাখে কবির খানের পরিচালনায় ‘টিউবলাইট’ ছবির দৃশ্যধারণে অংশ নিতে যাওয়ার আগে বিজ্ঞাপনটির কাজ শেষ করবেন সল্লু। ৫০ বছর বয়সী এই অভিনেতার সঙ্গে এবারই প্রথম মডেল হবেন ক্যাট।

এ পর্যন্ত চারটি ছবিতে একসঙ্গে কাজ করেছেন সালমান-ক্যাটরিনা। এগুলো হলো ‘ম্যায়নে পেয়ার কিউ কিয়া’ (২০০৫), ‘পার্টনার’ (২০০৭), ‘যুবরাজ’ (২০০৮), ‘এক থা টাইগার’ (২০১২)। এ ছাড়া ‘বডিগার্ড’ (২০১১) ছবির আইটেম গানে তাদেরকে একসঙ্গে নাচতে দেখা গেছে।

অনেকদিন আগে সালমানের সঙ্গে ছাড়াছাড়ি হয়েছে ক্যাটরিনার। আর চলতি বছরের গোড়ার দিকে রণবীর কাপুরের সঙ্গেও প্রেমের ইতি টেনেছেন ৩০ বছর বয়সী এই অভিনেত্রী। অন্যদিকে শোনা যাচ্ছে, রোমানিয়ান সুন্দরী লুলিয়া ভানটুরের সঙ্গে সালমানের প্রেমের গুঞ্জন রয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি