শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » সর্বশেষ » কুমিল্লা পিটিআই সুপারের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগ, চাকরিচ্যুতের দাবি


কুমিল্লা পিটিআই সুপারের বিরুদ্ধে একাধিক যৌন হয়রানির অভিযোগ, চাকরিচ্যুতের দাবি


পূর্বাশা বিডি ২৪.কম :
০৯.০৮.২০১৬

dc

ইমতিয়াজ আহমেদ জিতু ঃ

কুমিল্লা পিটিআই সুপারিনটেনডেন্ট রাইহুল করিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। সুপারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তুলে তাকে চাকরিচ্যুত করার দাবি জানিয়ে কুমিল্লা পিটিআইয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের ডিপিএড এর সকল প্রশিক্ষণার্থীরা বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে কুমিল্লা পিটিআই থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে এসে শেষ হয়। তারপর জেলা প্রশাসকের স্মারকলিপি প্রদান করা হয়।

পিটিআইয়ের প্রশিক্ষণার্থী মহিলা শিক্ষকরা জানায়, সুপারিনটেনডেন্ট রাইহুল করিম রাতে আমাদেরকে মুঠোফোনে তার কক্ষে যেতে বলে। একবার কল করলে কথা বলতেই থাকে। অনেক কুরুচীপূর্ণ ও অশালীন কথা বলে। দিনের বেলায় তার কক্ষে ডেকে বাজে অঙ্গিভঙ্গি দেখায়।

এক প্রশিক্ষণার্থী মহিলা শিক্ষক জানায়, আমি গত বৃহস্পতিবার তিনদিনের ছুটি নিয়ে ঢাকায় যাওয়ার প্রস্তুতিকালে সুপার আমাকে ফোন করে বলে, আগামীকাল শিক্ষা অফিসার আসবে । আপনাকে সব আয়োজন করতে হবে। এখনি চলে আসেন। আমি ইন্সটিটিউটে যাওয়ার পর প্রধান ফটকের সামনে একটি কালো মাইক্রোবাস দেখতে পাই। আমি ফটকের ভিতরে প্রবেশ করার সময় মাইক্রোবাস থেকে কয়েকজন নেমে আমার মুখ চেপে ধরে গাড়িতে তুলে নেয়। এরপর আর কিছু বলতে পারবো না।

p t i 2

কেন্দ্রীয় প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি ও কুমিল্লা মনোহরপুর আর্দশ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সালেহা আক্তার জানান, সুপার রাত ১২ টার পর তার কক্ষে মহিলা শিক্ষকদের যেতে বলে। মহিলাদের কু প্রস্তাব দেয়। এমন অভিযোগ অনেক পেয়েছি। এই সুপার ফেনীতে অবস্থানকালেও প্রায় ১০ জনকে যৌণ হয়রানি ও ধর্ষণ করেছে। তার বিরুদ্ধে সেখানে তিনটি বিভাগীয় মামলাও রয়েছে। ফেনীতে টাকা দিয়ে সে কোন রকমে মাফ পেয়ে কুমিল্লায় আসছে। গত ২৮ জুলাই পিটিআইয়ের এক শিক্ষককে জোরপূর্বক ফেনি জেলার এক আবাসিক হোটেলে নিয়ে রাতভর ধর্ষন করে।

p t i 1

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল জানান, আমি সুপারকে ডেকেছি। তার সাথে কথা বলেছি। ভিক্টিম, সকল প্রশিক্ষণার্থী শিক্ষক, প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতির সাথে কথা বলেছি। সবার সাথে কথা বলে মোটামুটিভাবে নিশ্চিত হয়েছি সুপারের অপরাধ বিষয়ে। প্রাথমিকভাবে তাই মনে হয়েছে। তার বিরুদ্ধে এর আগে আর্থিক অভিযোগও ছিলো। আমি মন্ত্রনালয়ের সিনিয়রদের সাথে কথা বলেছি। আশা করি হাই পাওয়ারদের দিয়ে একটি তদন্ত টিম গঠন করে মন্ত্রনালয় সঠিক সিদ্ধান্ত নিবে। তবে এই পিটিআই সুপারের কুমিল্লায় দায়িত্ব পালন করা কল্যানকর হবে না । তাকে প্রত্যাহারের বিষয়টি মন্ত্রনালয় তদন্ত করে সিদ্ধান্ত নিবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি