শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের চীনা নায়িকা


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৮.২০১৬

Salman-bg20160810114411

পূর্বাশা ডেস্ক:

কাশ্মিরের লাদাখে কয়েকদিন আগে ‘টিউবলাইট’ ছবির চিত্রায়ন শুরু করেছেন পরিচালক কবির খান। এতে সুপারস্টার সালমান খানের সঙ্গে কে জুটি বাঁধবেন তা নিয়ে চলছিলো জল্পনা। অবশেষে প্রকাশ্যে এলো তার নাম।

চীনা অভিনেত্রী ঝু ঝু ছবিটিতে প্রধান নায়িকা হিসেবে থাকছেন। গত ৩ আগস্ট মুম্বাইয়ে এসে হিন্দি ভাষা শেখার তালিম নিয়েছেন ৩২ বছর বয়সী এই অভিনেত্রী। গত ৮ আগস্ট থেকে লাদাখে ‘টিউবলাইট’-এর কাজ শুরু করেছেন তিনি। সেখানে সল্লুর সঙ্গে তোলা একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ঝু ঝু। এর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘লাদাখে হিমালয়ের রাজ্যের প্রাণকেন্দ্র লেহ’র উঁচু স্থানে জনাব সালমান খানের সঙ্গে।’

আর্ন্তজাতিক অঙ্গনে ঝু ঝু পরিচিত মুখ। বেশকিছু ছবি ও টিভি অনুষ্ঠানে অসাধারণ অভিনয় করেছেন তিনি। এর মধ্যে উল্লেখযোগ্য ‘হোয়াট ওমেন ওয়ান্ট’, ‘মার্কো পোলো’ ও ‘সাংহাই কলিং’।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি