ইমতিয়াজ আহমেদ জিতু ঃ
সড়ক সেতু ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী অর্থবছরে বৃহত্তর কুমিল্লায় সাড়ে ছয় হাজার কোটি টাকা ব্যয়ে ১০৪ কিলোমিটার চার লেন রাস্তার কাজ শুরু হবে।
বুধবার (১০ আগস্ট) বিকেল ৪টার দিকে কুমিল্লা-সিলেট সড়কের সাহেবাবাদ এলাকায় ওয়েট স্কেল পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, ভারত সরকারের সহায়তায় সাড়ে তিন হাজার কোটি টাকা ব্যয়ে বৃহত্তর কুমিল্লার আশুগঞ্জ থেকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পর্যন্ত ৫০ কিলোমিটার রাস্তার চার লেনের কাজ শুরু হবে।
অন্যদিকে, ব্রাহ্মণবাড়িয়ার ধরকার থেকে কুমিল্লার ময়নামতি এলাকা পর্যন্ত ৫৪ কিলোমিটার রাস্তার চার লেনের কাজ বাংলাদেশ সরকারের অর্থায়নে শুরু হবে। এতে ব্যয় হবে তিন হাজার কোটি টাকা। চার লেনের এই কাজটি বাংলাদেশের বৃহত্তর প্রকল্পের কাজ।
এসময় মন্ত্রীর সঙ্গে কুমিল্লা সড়ক ও জনপদের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


























































