বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, গণতন্ত্র হলো একটা বহুমাত্রিক ব্যপার। এখানে একটা ধাপকে বাদ দিয়ে কোনটা গণতান্ত্রিক বা কোনটা অগণতান্ত্রিক তা বলা যাবে না। হয়ত দেখা যাবে একমাত্রিকতায় কোন জায়গায় স্বাধীনভাবে কাজ করতে পারছে। কিন্তু অন্যান্য মাত্রায় সেটা নিয়ন্ত্রণের ভেতরে চলে আসলে দেশকে গণতান্ত্রিক অখ্যায়িত করা যাবে না।
বুধবার রাতে খালিদ মুহিউদ্দীনের সঞ্চালনায় ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান আজকের বাংলাদেশ-এ ‘উত্তম-মাধ্যম’ বিষয়ক অলোচনায় তিনি একথা বলেন।
মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, আমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছি। রাজবন্দীদের মুক্তি, ভোটাধিকার দিতে হবে এমন অনেক অনেক দাবি ছিলো। কিন্তু সবসময় আমাদের আন্দোলনের দবি ছিলো সাংবাদিকতায় ও সংবাদপত্রের স্বাধীনতা দিতে হবে। গণমাধ্যম বলতে আমরা বিস্তৃত ক্ষেত্রটাকে নিতে পারি। ক্ষেত্রটা প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও আমি সবচেয়ে গুরুত্ব মনে করি এখন তা হলো সামাজিক যোগাযোগ মাধ্যম। আরেকটু উদারভাবে যদি চিন্তা করি তাহলে সমস্ত সমাজ সংস্কৃতি যেটি সমগ্র ম্যাস মিডিয়ার মধ্যে পড়ে। এই ব্যাপারটাকে এইভাবে সংজ্ঞায়িত করা উচিত। যেকোন বিষয় একজন ব্যক্তি মানুষের পক্ষে সেটি তথ্য, তত্ত্ব, কিংবা কোন জীবনআচার মানুষের কাছে পৌঁছে দেওয়াই হলো ম্যাস মিডিয়ার কাজ।
সুতরাং আমাকে সামগ্রিকভাবে দেখতে হবে। গণতন্ত্র সব জায়গায় ঠিকভাবে কাজ করছে কি না। আমার দেশে গণতন্ত্র প্রতিষ্ঠায় যে সমস্যা সেটা হলো লুটপাট তন্ত্র, সমাজবাদ, সাম্প্রদায়িকতার সমস্যা এবং সম্প্রতি গণতন্ত্রহীনতা সমপরিমাণে সমস্যা হিসেবে বিরাজ করছে। আমাদের ভোটাধিকার থেকে সবখানে তা বিরাজ করছে। এটা ম্যাস মিডিয়ায় কিভাবে প্রযোজ্য।আমরা প্রিন্ট মিডিয়ায় যেটি দেখছি বা ইলেকট্রনিক মিডিয়ায় দর্শক যেটা শুনে থাকে সেখানে থেকে তারা যেকোন বিষয় সম্পর্কে বা ঘটনা সম্পর্কে জানে। কিন্তু যেসকল বিষয় আড়াল হয়ে যায় সেটা আড়াল করার জন্য কারা আমাকে এই মিডিয়া উপস্থাপন করালো। কার স¦ার্থে এটি পরিচালিত হলো। কোন অর্থনীতিক শক্তি আমাদের মিডিয়াকে দখল করে রেখেছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এখন। কেননা সংবাদপত্রকে সরকারের বলয় থেকে স্বাধীন করলেন কিন্তু এটার বিত্ত ও বৈভব সরকারের নিয়ন্ত্রণে চলে গেলে সংবাদপত্র বা সাংবাদিকতার পূর্ণ স্বাধীনতা কখনো সম্ভব না।


























































