রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১২ আগস্ট কলকাতা ও কানাডায় মুক্তি পাচ্ছে ‘শিকারি’


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০৮.২০১৬

download-2-9

পূর্বাশা ডেস্ক:

কানাডার সবচেয়ে বড় সিনেমা থিয়েটার চেইন ‘সিনেপ্লেক্স এন্টারটেইনমেন্ট’ পৃথিবীর অন্যতম বড় একটি সিনেমা থিয়েটার প্লাটফর্ম। এখানে চলচ্চিত্র প্রদর্শন যে কোন দেশের ফিল্ম ইন্ডাস্ট্রির জন্যই গুরুত্বপূর্ণ। তবে নতুন খবর হচ্ছে সিনেপ্লেক্সে এখন থেকে প্রতিমাসে কমপক্ষে ১টি করে ‘বাংলা চলচ্চিত্র’ বাণিজ্যিকভাবে প্রদর্শিত হবে। প্রবাসে বাংলা চলচ্চিত্রের এ অগ্রযাত্রায় আগস্ট মাসে যোগ হচ্ছে ‘শিকারি’।

দুই বাংলার অর্থায়নে নির্মিত হয়েছে চলিচ্চত্র ‘শিকারি’। ছবিটি ইতিমধ্যেই বাংলাদেশে দারুণ প্রশংসিত হয়েছে। ঈদ উপলক্ষে ছবিটি মুক্তি পেয়েছে বাংলাদেশে। প্রথম সপ্তাহেই বেশ কিছু রেকর্ড ভেঙেছে ‘শিকারি’। এছাড়া ১২ আগস্ট শুক্রবার কলকাতার পাশাপাশি টরন্টোর ‘এগলিন্টন টাউন সেন্টার’ এর ‘সিনেপ্লেক্সে’ মুক্তি পাচ্ছে ছবিটি। ১০ আগস্ট থেকে ‘সিনেপ্লেক্স’ এর ওয়েবসাইটে শো-টাইম এবং অগ্রিম টিকেট পাওয়া যাবে।

ভারত- বাংলাদেশের যৌথ প্রযোজনায় নির্মিত চলচ্চিত্রটি জাকির হোসেন ও জয়দীপ মুখার্জী যৌথভাবে পরিচালনা করেছেন। জাজ মাল্টিমিডিয়া ও এস কে মুভিজের ব্যানারে আব্দুল আজিজ ও হিমাংশু ধানুকা প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবং সব্যসাচী চক্রবর্তী। এছাড়াও সহশিল্পী হিসেবে চলচ্চিত্রটিতে অমিত হাসান, খরাজ মুখোপাধ্যায়, সুপ্রিয় দত্ত এবং রাহুল দেব অভিনয় করেছেন।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি