শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » প্রধানমন্ত্রী আট লেন মহাসড়কসহ পাঁচ প্রকল্প উদ্বোধন করবেন আজ


প্রধানমন্ত্রী আট লেন মহাসড়কসহ পাঁচ প্রকল্প উদ্বোধন করবেন আজ


পূর্বাশা বিডি ২৪.কম :
১৩.০৮.২০১৬

1471020006পূর্বাশা ডেস্ক:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ শনিবার বহু প্রতীক্ষিত পায়রা সমুদ্র বন্দর এবং যাত্রাবাড়ি থেকে কাঁচপুর পর্যন্ত দেশের প্রথম আটলেন বিশিষ্ট মহাসড়কসহ পাঁচটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। গণভবন থেকে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্প উদ্বোধন করবেন।

অপর তিনটি উন্নয়ন প্রকল্প হচ্ছে, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ছয়টি উপজেলার একশ’ ভাগ বিদ্যুতায়ন, সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন এবং ধীরগতির যান চলাচলের জন্য যাত্রাবাড়ি থেকে মাওয়া এবং পাঁচচর থেকে ভাঙ্গা পযর্ন্ত পৃথক সার্ভিস লেনসহ চারলেন প্রকল্পের (পদ্মা সেতু সংযোগ সড়ক) আপগ্রেডেশন কাজ।

২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি ঘরে বিদ্যুৎ পৌঁছে দেয়ার প্রচেষ্টার অংশ হিসাবে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন ৬টি উপজেলার একশ’ ভাগ বিদ্যুতায়ন কর্মসূচির উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী। উপজেলাসমূহ হচ্ছে- গোপালগঞ্জের টুঙ্গিপাড়া, নারায়ণগঞ্জের বন্দর, নরসিংদীর পলাশ, চট্টগ্রামের বোয়ালখালী, কুমিল্লার আদর্শ সদর এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ট্রাফিক জ্যাম নিরসনের লক্ষ্যে সড়ক ও মহাসড়ক অধিদপ্তর যাত্রাবাড়ি থেকে কাচঁপুর পযর্ন্ত আটলেন বিশিষ্ট মহাসড়ক প্রকল্পটি বাস্তবায়ন করছে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গত মঙ্গলবার সড়কটি পরিদর্শন শেষে সাংবাদিকদের বলেন, এই প্রকল্প বাস্তবায়নে ১৩২ কোটি টাকা ব্যায় হয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি