শুক্রবার,২৮শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে উৎখাত করে ছাড়বে : এমপি গোপাল


বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে উৎখাত করে ছাড়বে : এমপি গোপাল


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৮.২০১৬

Pic-3-14-08-2016-2-550x320পূর্বাশা ডেস্ক:

বাংলাদেশের মানুষ জঙ্গিবাদকে উৎখাত করে ছাড়বে এমন মন্তব্য করে জাতীয় সংসদ সদস্য মনোরঞ্জন শীল গোপাল বলেছেন, জঙ্গীবাদের নামে যারা দেশকে অকার্যকর রাষ্ট্র বানাতে চায়। সেই জঙ্গিদের কোনভাবেই ছাড় দেয়া হবে না। আর বেহেশতের লোভ দেখিয়ে যারা আমাদের কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করছে, তারা সমাজ, দেশ তথা ইসলামের শত্র“। আর জঙ্গিবাদকে যারা ম“ দেয় তাদের ছাড় দেয়া হবে না।

১৩ আগস্ট রাতে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ৪নং পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ স্কুলপাড়া গ্রামের ৩০ লক্ষ টাকা ব্যয়ে ১০৮ টি বাড়িতে ও কুসুমতৈর বগুড়া পাড় গ্রামের ২১ লক্ষ্য টাকা ব্যয়ে ৮৬ টি বাড়িতে বিদ্যুতায়নের পৃথক পৃথক উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পৃথক পৃথক বিদ্যুতায়নের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এলাকার পরিচালক আইয়ুবুল ইসলাম মিন্টু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ বীরগঞ্জ জোনাল অফিসের ডিপুটি ম্যানেজার মো. মমিনুর রহমান বিশ^াস, ৪নং পাল্টাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুর রহমান, ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান সুরেন্দ্রনাথ রায় কোকিল, ৪নং পাল্টাপুর ইউনিয়নের নব-নির্বাচিত চেয়ারম্যান তোবারক আলী শাহ্, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. ইয়াসিন আলী ও ৪নং পাল্টাপুর ইউনিয়নের আওয়ামীলীগের সাধারন সম্পাদক মো. মমিনুল ইসলাম।

এর আগে একই ইউনিয়নে ঘোড়াবান্দ আদর্শ গ্রামের পূর্ব পার্শ্বে কাজীর ডারার উপর ৩৩ লক্ষ টাকা ব্যয়ে নব নির্মিত আরসিসি সেতুর উদ্বোধন করেন প্রধান অতিথি এমপি গোপাল।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি