পূর্বাশা ডেস্ক:
“সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ নিপাত যাক” এ প্রদিপাদ্য নিয়ে বান্দরবানে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদ প্রতিরোধ বিষয়ক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে বান্দরবান বাইশারী ইউনিয়ন পরিষদ মাঠে বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তাআবু সাফায়েত মো: শাহেদুল ইসলাম’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি উপস্থিত ছিলেন।
এ সময় বক্তব্যে বক্তারা বলেন, দেশে বর্তমানে জঙ্গিবাদ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমান সরকারও জঙ্গিবাদ দমনে সোচ্চার রয়েছে। এ সময় বক্তারা সকলকে বর্তমান সময়ে সরকারের পাশে দাড়ানোর জন্য অনুরোধ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা প্রশাসক দিলীপ কুমার বণিক, নাইক্ষ্যংছড়ি ৩১ বিজিবি’র অধিনায়ক লে:কর্ণেল আনোয়ারুল আজিম, পুলিশ সুপার সঞ্জিত কুমার রায়সহ উর্ধ্বতন কর্মকতা ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে বাইশারী ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত পরিষদ বর্গের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠিত হয়।


























































