রবিবার,১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


শোক দিবসের টিভি আয়োজন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৬

32318e52b54f456a0bef5546028a5b53-5

পূর্বাশা ডেস্ক:

‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’ অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন তানহা তাসনিয়াআজ জাতীয় শোক দিবস। বিভিন্ন টিভি চ্যানেলে শোক দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের অনুষ্ঠান প্রচারিত হবে। এর মধ্যে রয়েছে টেলিছবি, টক শো, গানের অনুষ্ঠান ও স্মৃতিচারণাসহ নানা আয়োজন।

চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে বিশেষ টেলিছবি স্মৃতির মিনার। এটি রচনা ও পরিচালনা করেছেন রানা মাসুদ। এতে অভিনয় করেছেন ইনামুল হক, ওমর আয়াজ, শামীমা তুষ্টি, এম এ আলম সোহাগ ও শিশুশিল্পী তূর্ণ। এই চ্যানেলে দুপুর ১২টা ৫ মিনিটে দেখানো হবে ‘শোকের কবিতা’ নামে শোক দিবসের বিশেষ অনুষ্ঠান।
শোক দিবস উপলক্ষে এটিএন বাংলার অনুষ্ঠানমালায় থাকছে দিনভর নানা ধরনের অনুষ্ঠান। এর মধ্যে বিশেষ স্মৃতিচারণা অনুষ্ঠান ‘উদিত সূর্য বঙ্গবন্ধু’ দেখানো হবে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে। এতে স্মৃতিচারণা করবেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নাট্যব্যক্তিত্ব আলী যাকের, চিত্রনায়ক ফারুক, চিত্রনায়িকা কবরী ও অভিনেত্রী শমী কায়সার। একই চ্যানেলে রাত ১০টা ৫৫ মিনিটে প্রচারিত হবে বিশেষ সংগীতানুষ্ঠান ‘না ভোলা প্রহর’।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন কবি আসাদ চৌধুরী। এতে সংগীত পরিবেশন করেছেন সুবীর নন্দী ও তিমির নন্দী।
মাছরাঙা টেলিভিশনও দিনব্যাপী আয়োজনের মধ্য দিয়ে পালন করবে জাতীয় শোক দিবস। এ আয়োজনের মধ্যে একটি অনুষ্ঠানের নাম ‘বঙ্গবন্ধুকে নিয়ে’। সুজেয় শ্যামের উপস্থাপনায় এ সংগীতানুষ্ঠানে গান পরিবেশন করবেন অপু ও নির্ঝর। বৈশাখী টিভিতে রাত ৮টা ৪০ মিনিটে প্রচারিত হবে শোক দিবসের বিশেষ অনুষ্ঠান ‘স্বদেশের বুকজুড়ে জনকের মুখ’। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন কবি ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিল।

গাজী টিভিতে তানহা তাসনিয়ার উপস্থাপনায় রাত আটটায় প্রচারিত হবে বিশেষ অনুষ্ঠান ‘ধানমন্ডির ৩২ নম্বর বাড়ি’। এতে বঙ্গবন্ধুকে নিয়ে স্মৃতিচারণা করবেন গোলাম দস্তগীর গাজী, ফজলে নূর তাপস ও তারানা হালিম। অনুষ্ঠানে স্বরচিত কবিতা আবৃত্তি করবেন কবি নির্মলেন্দু গু্ণ। রাত ১১টায় একই চ্যানেলে দেখানো হবে বিশেষ ডকুফিল্ম দ্য স্টোরি অব লিজেন্ড। এতে তুলে ধরা হয়েছে বাংলাদেশ, বঙ্গবন্ধু ১৫ আগস্টকে। ডকুফিল্মে কণ্ঠ দিয়েছেন অভিনয়শিল্পী আরমান পারভেজ মুরাদ।
দেশ টিভির অনুষ্ঠানমালাতেও থাকছে শোক দিবস ঘিরে বিশেষ আয়োজন। এ আয়োজনের মধ্যে রয়েছে বিকেল পাঁচটায় বিশেষ টক শো ‘বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ প্রতিরোধ’।
বাংলাভিশন শোক দিবস উপলক্ষে বিকেল ৫টা ২৫ মিনিটে বাচিকশিল্পী শিমুল মুস্তাফার উপস্থাপনায় প্রচার করবে বিশেষ আলোচনা অনুষ্ঠান ‘বঙ্গবন্ধুর বাংলাদেশ’। দিনটি উপলক্ষে দীপ্ত টিভি প্রচার করবে প্রামাণ্যচিত্র পিতার নিবাস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি