এ বছর ১৫ আগস্টে খালেদা জিয়ার কেক না কাটার কোনো তাৎপর্য বহন করেনি বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। জাতীয় শোক দিবসে ধানমন্ডিতে শ্রদ্ধা জানাতে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু আরও বলেন, বেগম খালেদা জিয়া যতদিন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে না মেনে নেবেন ততোদিন পর্যন্ত বাংলাদেশের শত্রু হিসেবে বিবেচিত হবেন খালেদা জিয়া।























































