চান্দিনা প্রতিনিধিঃ
কুমিল্লার চান্দিনায় জাতীয় শোক দিবসে পতাকা উত্তোলন না করায় ১০ প্রতিষ্ঠানকে ৯ হাজার জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৫ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিয়া মোহাম্মাদ কিয়াম উদ্দিন এ অভিযান পরিচালনা করেন।
এসময় জাতীয় পতাকা উত্তোলন না করায় চান্দিনা বাজারের ১০টি ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। চান্দিনা থানা পুলিশ ভ্রাম্যমাণ আদালতে সহযোগিতা করেন।
চান্দিনা উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা মনির হোসেন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

















































