পূর্বাশা ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রয়োজনে দ্রুত বিচার ট্রাইব্যুনালে জঙ্গিদের বিচার করা হবে। রোববার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় সরকারি শিশু পরিবারে পরিবেশিত খাবার পরিদর্শন শেষে সাংবাদিকদেরকে এ কথা জানান।
তিনি বলেন, জঙ্গি ও জঙ্গিবাদীদের বিচারের জন্য বাংলাদেশে যথেষ্ট আইন আছে। তাদের বিচারের জন্য নতুন কোনো আইন প্রণয়নের প্রয়োজন হবে না।
তিনি জানান, যারা এসব অপরাধে অপরাধী তাদেরকে দেশে বিদ্যমান আইন যেমন সন্ত্রাস বিরোধী আইন, বিশেষ ক্ষমতা আইন এবং পেনাল কোড অনুযায়ী বিচার করা হবে। জঙ্গিদের বিচারের ব্যাপারে বিশেষ ব্যবস্থা হিসেবে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করা হবে বলেও তিনি জানান।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কানাডায় ও যুক্তরাষ্ট্রে পলাতক খুনীদের ফিরিয়ে আনার অগ্রগতির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, কানাডার আইন অনুসারে ফাঁসির দ-প্রাপ্ত আসামিদের ফিরিয়ে দেয়ার বিষয়ে জটিলতা বেশি। তারা বাংলাদেশকে সাজা কমানোর বিষয়ে বলেছিলো। কিন্তু সর্বোচ্চ আদালতের রায় কমানো যায় না বলে সরকারের পক্ষ থেকে কানাডাকে জানানো হয়েছে। এখন তাদের সঙ্গে আলোচনা চলছে।
যুক্তরাষ্ট্রে পলাতক আর এম রাশেদ চৌধুরীর বিষয়ে মন্ত্রী বলেন, তাকে ফিরিয়ে আনার বিষয়েও আলোচনা চলছে।
এছাড়া রোববার সচিবালয়ে সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের সদস্যদের নৃশংসভাবে হত্যার দায়ে মৃত্যুদ-াদেশপ্রাপ্তদের ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকরের আইনী প্রক্রিয়া চলছে। বঙ্গবন্ধুর খুনীদের দেশে ফিরিয়ে এনে আদালতের রায় কার্যকর না করা পর্যন্ত এ চেষ্টা অব্যাহত থাকবে।
এ সময় আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, অতিরিক্ত সচিব মো. মোস্তাফিজুর রহমান, যুগ্ম-সচিব গোলাম সারোয়ারসহ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এক জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়। সভা সূত্রে জানা গেছে, গত বছরের ১৪ সেপ্টেম্বর ময়মনসিংহকে বিভাগে রূপান্তর করা হয়। এরপর থেকে সেখানে শিক্ষাবোর্ড স্থাপনের দাবি ক্রমেই জোরালো হয়। দেশের অন্তত চারটি শিক্ষাবোর্ডের চেয়ে বৃহত্তর ময়মনসিংহে শিক্ষার্থী বেশি থাকায় বোর্ড স্থাপন যৌক্তিক বলে মনে করেন এই অঞ্চলের মানুষ। পরে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ময়মনসিংহে একটি নতুন শিক্ষাবোর্ড স্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়। ইতোমধ্যে প্রাথমিক প্রক্রিয়া শুরু হয়েছে।
এ লক্ষ্যে শিক্ষামন্ত্রণালয়ে শিক্ষা সচিব সোহরাব হোসাইনের সভাপত্বিতে এক জরুরি সভা করা হয়। সভায় ময়মনসিংহে নতুন শিক্ষাবোর্ড করার যৌক্তিকতা তুলে ধরার পর প্রাথমিক যাচাই-বাচায়ের জন্য শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিদ্যালয়) চৌধুরী মুফাত আহমেদকে আহ্বায়ক করে ৭ সদস্যের একটি কমিটি গঠিত হয়। এ কমিটিতে শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব রুহি রহমান, ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের বিদ্যালয় শাখার পরিচালক এলিয়াস হোসেনসহ বিভাগীয় কমিশনার ও ময়মনসিংহের আঞ্চলিক কর্মকর্তাকে রাখা হয়েছে।
সভা প্রসঙ্গে আন্তঃশিক্ষাবোর্ডের সমন্বয়ক ও ঢাকা বোর্ড চেয়ারম্যান অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, ঢাকা বোর্ডের সীমানা অনেক বৃহত্তর হওয়ায় অনেককে দূর-দূরান্ত থেকে আসতে হচ্ছে। সংশ্লিষ্টদের সকল সুবিধা সহজভাবে দেয়া সম্ভব হয় না। বিভিন্ন সময় নানা ভোগান্তিতেও পড়তে হচ্ছে তাদের। তাই ময়মনসিংহে শিক্ষাবোর্ড হলে সে অঞ্চলের মানুষের ভোগান্তি কমে যাবে। সহজেই তারা বোর্ড সুবিধা পাবেন।
তিনি বলেন, মাঠ পর্যায়ে প্রাথমিক যাচাই-বাচাইয়ের জন্য কমিটি করা হয়েছে। আগামী ১৫ কার্যদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এ প্রতিবেদনের ভিত্তিতে উচ্চ পর্যায়ে যাচাই-বাছায়ের পর চূড়ান্ত করা হবে।


























































