শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকীতে কুমিল্লায় সারাদিন ব্যাপি কর্মসূচী পালন


পূর্বাশা বিডি ২৪.কম :
১৫.০৮.২০১৬

comilla dc and sp

স্টাফ রিপোর্টার ঃ

বঙ্গবন্ধুর ৪১ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে কুমিল্লায় সারাদিন ব্যাপি কর্মসূচী চলছে ।

কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯ টা থেকে এসব কর্মসূচী শুরু হয়।

সকাল ৯ টায় কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে শোক র‌্যালি বের হয়। শোক র‌্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, কুমিল্লা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শফিউল আহমেদ বাবুল প্রমুখ। পরে র‌্যালি শেষে নগরীর পৌর উদ্যানের সামনে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে কুমিল্লা জেলা ও মহানগর আ’লীগ , যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন।

সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা টাউনহলে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের উদ্যোগে আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচীর উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল।

comilla- majistrate

এ সময় কুমিল্লা জেলা পুলিশ সুপার মোঃ শাহ আবিদ হোসাইনসহ জেলা প্রশাসনের ম্যাজিষ্ট্রেট রক্তদান কর্মসূচীতে অংশগ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডাঃ মুজিবুর রহমান।

sp comilla-15.8.16

সকাল ১০ টায় জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের অংশগ্রহণে রচনা, চিত্রাংকন, কবিতা আবৃত্তি, দেশাত্ববোধক গান, হামদ-নাত ও বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণের আয়োজন করা হয়।

13935108_1080279965392266_4189638590608346246_n

সকাল ৯ টা থেকে বেলা ১১ টা পর্যন্ত নগরীর লাকসাম রোডে অবস্থিত জেলা আ’লীগ অফিসে মহানগর আ’লীগের উদ্যোগে এবং দুপুর ১২ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত জেলা আ’লীগের উদ্যোগে কাঙ্গালীভোজের আয়োজন করা হয়েছে।

এছাড়া জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধুর জীবনীর উপর আলোচনা ও নিহতের পরিবারের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি