শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


চৌদ্দগ্রামে সড়ক দুঘর্টনায় ৫ সেনা সদস্য আহত


পূর্বাশা বিডি ২৪.কম :
১৭.০৮.২০১৬

Comilla-sm20160810133757

স্টাফ রিপোর্টার ঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার হাড়িসর্দার এলাকায় বাসের ধাক্কায় সেনাবাহিনীর গাড়ি উল্টে পাঁচ সেনা সদস্য আহত হয়েছেন।

 আহত সেনা সদস্যদের উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১৭ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুঘর্টনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে সোহাগ পরিবহনের একটি বাস ওভারটেক করার সময় চট্টগ্রাম থেকে ঢাকাগামী সেনাবাহিনীর একটি গাড়িকে ধাক্কা দেয়। এতে সেনাবাহিনীর গাড়িটি উল্টে রাস্তার পাশের খাদে পড়ে গেলে পাঁচ সেনা সদস্য আহত হন।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সল  জানান, বাসটি আটক করা হয়েছে। তবে দুর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি