মঙ্গলবার,১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অলিম্পিকে স্বর্ণপদকের পথে ‘বাংলাদেশি’ কন্যা


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৬

margarita-mamun_22688_0-550x310

পূর্বাশা ডেস্ক:

এবারের রিও অলিম্পিকে রিদমিক জিমন্যাস্টিকসে স্বর্ণপদক প্রত্যাশীদের মধ্যে অন্যতম মার্গারিটা মামুন রিটা। বিশ্ব রেকর্ডের অধিকারী এই নারী জিমন্যাস্টকে দিয়ে রাশিয়া আরও একটি স্বর্ণপদক নিজেদের ঝুলিতে পুরবে এমনটাই বলছেন সংশ্লিষ্টরা।

আর এ স্বপ্ন রাশিয়া দেখবেই বা না কেন? শুক্রবার অলিম্পিক অ্যারেনায় রিদমিক জিমন্যাস্টিকসের শুরুটা যে দুর্দান্ত করেছেন ২০ বছর বয়সী মার্গারিটা মামুন। হিটে হয়েছেন প্রথম।

মার্গারিটা মামুনের এই সাফল্যে বাংলাদেশি হিসেবে আপনিও নিজেকে গর্বিত ভাবতে পারেন। কারণ, তিনি একজন ‘বাংলাদেশি’।

কিন্তু বিশ্ব র‍্যাংকিয়ের নাম্বার ওয়ান জিমন্যাস্টকে এখন রাশিয়ান বলেই জানে সবাই। অথচ একটু এদিক-ওদিক হলেই বাংলাদেশের হয়েও অলিম্পিকে অংশ নিতে পারতেন তিনি।

পররাষ্ট্র প্রতমিন্ত্রী শহরয়িার আলমরে সঙ্গে বাবাসহ রটিা

মার্গারিটার জন্ম মস্কোতে। বাবা বাংলাদেশি, মা রাশিয়ান। রাজশাহীর ছেলে আব্দুল্লাহ আল মামুন মেরিন ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতকোত্তর, মা আনা সাবেক রিদমিক জিমন্যাস্ট। রিদমিক জিমন্যাস্টিকসে তার আসা যে মাকে দেখে।

জুনিয়র লেভেল থেকেই বহু আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলছেন। এই লেভেলে কিছুদিন তিনি খেলেছেন বাংলাদেশের হয়েও। সিনিয়র লেভেলে ফিরে যান রাশিয়ায়।

শুক্রবার হিটে হুপে ১৮.৮৩৩, বলে ১৯.০০০, ক্লাবে ১৭.৫০০ ও রিবনে ১৯.০৫০- একক অলরাউন্ডে মোট ৭৪.৩৮৩ পয়েন্ট পেয়েছেন মার্গারিটা মামুন।

রিদমিক জিমন্যাস্টিকসে বিশ্ব রেকর্ডটা মার্গারিটার অধিকারেই। ২০১৬ বাকু বিশ্বকাপে চারটি ইভেন্টে মোট ৭৭.১৫০ পয়েন্ট পেয়ে করেন এই রেকর্ড।

রাশিয়ার রিদমিক জিমন্যাস্ট দলের প্রধান কোচ রিটার নাম দিয়েছেন ‘দ্য বেঙ্গল টাইগার’। ‘বাংলার বাঘিনী’ ডাক নামটা আছে আন্তর্জাতিক জিমন্যাস্টিকস ফেডারেশনের অফিশিয়াল ওয়েবসাইটে থাকা রিটার পরিচিতিতেও।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি