শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


‘ধুম ফোর’-এর চোর পুলিশ শাহরুখ-রণবীর!


পূর্বাশা বিডি ২৪.কম :
২০.০৮.২০১৬

SRK-Ranveer20160820115441

পূর্বাশা ডেস্ক:

এ বছরের সবচেয়ে বড় ধামাকার খবর হয়তো এটি! যা বলিউডের ব্লকবাস্টার ‘ধুম’কে ঘিরে। এতোদিন পর্যন্ত শোনা গিয়েছিলো ‘ধুম’-এর চতুর্থ কিস্তি ‘ধুম ফোর’-এ খলচরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিলো সালমান খানকে। কিন্তু পর্দায় ভিলেন চরিত্রে অভিনয়ে স্বাচ্ছন্দবোধ করেন না বলিউডের এই তারকা। এ কারণে তার বিপরীতে শাহরুখ খানকে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে।

এখানেই শেষ নয়, ‘ধুম’-এর আগের তিনটি কিস্তিতে পুলিশ জয় দীক্ষিতের চরিত্রে দেখা গিয়েছিলো অভিষেক বচ্চনকে। এবার রণবীর সিংকে দেখা যেতে পাবে বলেও গুঞ্জন উঠেছে। এ ছাড়া প্রতিবারের মতো এবারও  আলি চরিত্রে পাওয়া যাবে উদয় চোপড়াকে।

খলচরিত্রে এবার প্রথম অভিনয় করবেন না শাহরুখ। এর আগে ‘ডন’ ও ‘ডন টু’তে ভিলেনের রূপে পর্দায় হাজির হয়েছিলেন ৫০ বছর বয়সী এই অভিনেতা। ছবির পারিশ্রমিক ও তারিখ এ ছাড়া অন্যান্য সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই ‘ধুম ফোর’-এর জন্য চুক্তিবদ্ধ হবেন কিং খান ও রণবীর সিং।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি