স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ বিতর্ক পরিষদের জমকালো উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ৩য় এনডিএফ বিডি এবং ভিসিডিএস বিভাগীয় জাতীয় বিতর্ক উৎসব-২০১৬। গতকাল কুমিল্লা শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত হয়।
শনিবার (২০ আগষ্ট) সকাল পৌণে ১০ টায় কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমি থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শিল্পকলা একাডেমিতে এসে শেষ হয়। সকাল পৌণে ১১টায় বির্তক উৎসবের উদ্বোধন করবেন কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।
র্যালিতে উপস্থিত ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রশিদ, ন্যাশনাল ডিবেট ফেডারেশন বাংলাদেশের চেয়ারম্যান একেএম শোয়েব, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ ডিবেটিং সোসাইটির সভাপতি মতিউর রহমান প্রমুখ।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের অধ্যক্ষ আবদুর রশিদের সভাপতিত্বে ও বাংলাভিশনের সিনিয়র সংবাদ পাঠক এম. আলমগীর হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মনিরুজ্জামান তালুকদার (সার্বিক)। এ সময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জাতীয় বিতর্ক পরিষদের সভাপতি একেএম সোয়েব, কলেজ বিতর্ক পরিষদের মডারেটর জহিরুল ইসলাম পাটোয়ারী, ভিসিডিএস এর প্রতিষ্ঠাতা সাইফুল ইসলাম মজুমদার।
সকালে প্রথমে আঞ্চলিক বিতর্ক অনুষ্ঠিত হয়। এতে মডারেটর হিসাবে ছিলেন এম আলমগীর হোসেন। এর পরে সনাতনি বিতর্কের উপর কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষক হিসাবে ছিলেন মু. রফিকুল ইসলাম।
এরপর বিভিন্ন স্কুল-কলেজ শিক্ষার্থীদের নিয়ে সনাতনি বিতর্ক অনুষ্ঠিত হয়। এরপর ধারাবাহিকভাবে সংসদীয় বিতর্ক, সাংষ্কৃতিক অনুষ্ঠান, নেতৃত্বের উপর কর্মশালা রম্য বিতর্ক, প্ল্যানচ্যাট বিতক, প্রতিষ্ঠান পরিচিতি, অতিথিদের বক্তব্য, পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
অনুষ্ঠানের ১ম পর্বে প্রধান অতিথির বক্তব্যে এডিসি মনিরুজ্জামান তালুকদার বলেন, বিতর্ক একজন মানুষকে পরিপূর্ণ রূপে গড়ে উঠতে সাহায্য করে। মানুষের পরিবর্তনের জন্য বিতর্ক একটি শৈল্পিক রূপ। বর্তমান সময়ে আলোচিত ইস্যু সন্ত্রাস ও জঙ্গিবাদ। যদি শিক্ষার্থীরা বিতর্কের সাথে থাকে। সে কখনো বিপথে অন্যায়ের পথে যেতে পারে না।
সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে কলেজ অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুর রশীদ বলেন, বিতর্ক মানুষকে সত্য বলতে শেখায়। বিতর্ক চর্চা মানুষকে পরিশীলিত যুক্তিবাদী মানুষ হিসেবে তৈরী করে।
তিনি আশা প্রকাশ করে বলেন, ভিক্টোরিয়া কলেজ বিতর্ক পরিষদের সদস্যরা তাদের মেধা, মননশীলতা ও সৃজনশীলতা দিয়ে ভিক্টোরিয়া কলেজকে বাংলাদেশ তথা পুরো বিশ্বে তুলে ধরছে। তাই আমি তাদের বিকাশে সর্বোচ্চ পৃষ্ঠপোষকতার চেষ্টা করি এবং তাদের সর্বোচ্চ সাফল্য কামনা করি। ভিক্টোরিয়া কলেজে ভিসিডিএস, ভিসিটি, ক্যাম্পাসবার্তাসহ এমন আরো ১৩টি সংগঠন রয়েছে। এ সকল সংগঠনের মাঝে শিক্ষার্থীরা অন্তর্ভুক্ত হলে তারা বিপদগামী হবে না। অনুষ্ঠানের শেষ পর্বে প্রতিযোগীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়।



















































