পূর্বাশা ডেস্ক:
ব্রাজিলের রিও ডি জেনিরোতে বর্ণিল আয়োজনের মধ্যে দিয়ে শেষ হল অলিম্পিকের ৩১তম আসরের। রিও থেকে অলিম্পিকের মশাল হস্তান্তর হলো টোকিওর হাতে।
সমাপনী অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার খেলোয়াড় মাঠে প্রবেশ করেন। বৃষ্টির বিড়ম্বনাকে উপেক্ষা করেই রিও’র মাঠে চলে নৃত্য ও আনন্দ কোলাহল। বৃষ্টি উপেক্ষা করে উপভোগ করেন মাঠের দর্শকরা
জাতীয় পতাকা বহনকারীরাও এই উৎসবে আলাদা-আলাদাভাবে নিজেদের টিমের সঙ্গে পতাকা নিয়ে যাননি। বরং সকল পতাকা বহনকারীরা একসঙ্গে একটি টিম হিসেবে এসেছেন। বলা হচ্ছে, ‘টুগেদারনেস’ বা যূথবদ্ধতার প্রতীক হিসেবেই করা হয়েছে এই আয়োজন।
ড়প ঢ়১এবারের অলিম্পিক আসরের সর্বোচ্চ ৪৬টি সোনা নিয়ে নিয়ে পদক তালিকায় প্রথম অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ২৭টি সোনা নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ব্রিটেন এবং ২৬টি সোনা নিয়ে তৃতীয় অবস্থানে আছে চীন। এছাড়া চতুর্থ ও পঞ্চম অবস্থানে আছে যথাক্রমে রাশিয়া ও জার্মানি। স্বাগতিক ব্রাজিল ৭টি সোনা নিয়ে আছে ত্রয়োদশতম স্থানে।
শেষ দিনে রিও অলিম্পিকের পুরুষদের ম্যারাথন জিতেছেন কেনিয়ার ইলিউড কিপচোগ। মোট দুই ঘণ্টা আট মিনিট চুয়াল্লিশ সেকেন্ড সময় নিয়েছেন ৩১ বছর বয়সী এই কেনিয় তারকা। আর এবারের ম্যারাথনে দ্বিতীয় হয়েছেন ইথিওপিয়ার ফেয়িসা লিলেসা। মি. কিচচোগ-এর চেয়ে ৭০ সেকেন্ড বেশি সময় নিয়েছেন মি. লিলেসা। আর তৃতীয় হয়ে ব্রোঞ্জ জিতেছেন অ্যামেরিকার গেলেন রূপ্য।
অলিম্পিকের ২০২০ এর আয়োজক জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে নিজেই উপস্থিত ছিলেন।
পরবর্তী অলিম্পিক আয়োজক দেশ জাপানের কাছে তুলে দেয়া অলিম্পিকের পতাকা ২০২০ সালের টোকিও অলিম্পিক গেমস এর জন্য।

























































