পূর্বাশা ডেস্ক:
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে আইন মন্ত্রণালয়কে চিঠি পাঠিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন, নিশ্চিত করেছেন রেজিস্ট্রার দপ্তর। আজ মঙ্গলবার এ চিঠি পাঠানো হয়।
জায়গা স্বল্পতার কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সরিয়ে নিতে চিঠিতে বলা হয়েছে বলে জানা গেছে।
মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ২০১০ সালের ২৬ মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং অপরাধ তদন্ত সংস্থা গঠন করা হয়।
এরপর আবদুল গনি রোডে অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাললের কার্যক্রম শুরু হয়।
ওই বছরের ২৬ জুলাই চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। অপর দুই সদস্য ছিলেন- বিচারপতি এ টি এম ফজলে কবীর ও বিচারক এ কে এম জহির আহমেদ।
ওইদিন জামায়াতে ইসলামীর চার নেতা- মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, মুহাম্মদ কামারুজ্জামান ও আবদুল কাদের মোল্লার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি শেষে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ইতিমধ্যে এই পাঁচ জনের মৃত্যুদ- কার্যকর হয়েছে।























































