রবিবার,৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ


সালমানের বোনের অ্যাপার্টমেন্টে চুরি


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৮.২০১৬

Salmna-bg20160823125533

পূর্বাশা ডেস্ক:

মুম্বাইয়ের পশ্চিম বান্দ্রার প্যাসিফিক হাইটসে সুপারস্টার সালমান খানের ছোট বোন অর্পিতা খান শর্মার অ্যাপার্টমেন্ট থেকে মূল্যবান জিনিস ও নগদ টাকা মিলিয়ে ৩ লাখ ২৫ হাজার রুপি চুরি হয়েছে।

সোমবার (২২ আগস্ট) এ তথ্য জানিয়েছে পুলিশ। তাদের ভাষ্য, বেড়ানোর পর গত ২১ আগস্ট অ্যাপার্টমেন্টে ফিরে অর্পিতা ও তার স্বামী আয়ুষ শর্মা বুঝতে পারেন চোর এসেছিলো।

এ প্রসঙ্গে মুম্বাইয়ের খার থানার কর্মকর্তা রামচন্দ্র যাদব বলেন, ‘আমরা গৃহকর্মী আফসাকে খুঁজছি। সে এই অ্যাপার্টমেন্টে কাজ করতো। গত ৩০ জুলাই থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সন্দেহ করছি, রোববারের আগেই চুরি সংঘটিত হয়েছে এখানে।’

পুলিশ আরও জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধি ৩৮১ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। অর্পিতার অ্যাপার্টমেন্ট থেকে নগদ ২ লাখ ২৫ হাজার রুপি এবং ১০ গ্রামের সোনার কয়েন ও দামি পোশাক নিয়ে গেছে চোর।

এদিকে জানা গেছে, গৃহকর্মী আফসাকে নাকি পুলিশ এরই মধ্যে আটক করেছে। দেড় বছর ধরে সে কাজ করছিলো। এ ঘটনায় অর্পিতার গাড়ির ড্রাইভার ও প্রতিবেশি অ্যাপার্টমেন্টের মানুষদের সঙ্গে কথা বলে এবং তাদের সহযোগিতায় নালাসোপারায় ওই গৃহকর্মীর বাড়ির অবস্থান জানতে পারে পুলিশ।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি