পূর্বাশা ডেস্ক:
গাজীপুর সিটি কর্পোরেশনের বোর্র্ডবাজার হাজীর পুকুর ও টঙ্গী স্টেশন রোড এলাকায় অভিযান চালিয়ে জঙ্গি সন্দেহে অস্ত্রসহ পাঁচজনকে আটক করেছে র্যাব-১।
আটকরা হলেন- আব্দুল হাই, সাহাবুদ্দিন, রাশেদুজ্জামান রাশেদ, সাইদুর রহমান ও ফিরোজ মিয়া।
বুধবার ভোরে তাদের আটক করা হয়। তাদের মধ্যে রাশেদুজ্জামান জেএমবির ভারপ্রাপ্ত কমান্ডার ও অন্যরা সদস্য বলে জানিয়েছে র্যাব-১।
গাজীপুর র্যাব-১ এর উপ-অধিনায়ক মেজর আজম জানান,রাতভর অভিযান চালিয়ে টঙ্গী স্টেশন রোড এলাকা থেকে জেএমবির ভারপ্রাপ্ত কমান্ডার রাশেদুজ্জামান রাশেদ, সদস্য সাহাবুদ্দিন ও আব্দুল হাই এবং বোর্ডবাজার হাজীর পুকুর থেকে সাইদুর রহমান ও ফিরোজ মিয়াকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে দুটি পিস্তল,গুলি ম্যাগজিন ও জিহাদি বই জব্দ করা হয়।























































