পূর্বাশা ডেস্ক:
রামপাল বিদ্যুৎকেন্দ্র বাতিলের দাবি জানিয়ে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেন, বিদ্যুত কেন্দ্র নির্মাণ করার জন্য অনেক জায়গা রয়েছে। কিন্তু বিদুৎকেন্দ্র নির্মাণের জন্য কেন সুন্দরবনকে বেছে নেওয়া হয়েছে। নিশ্চিত সুন্দরবনকে ধ্বংস করা জন্য। রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ হলে ধ্বংস হবে সুন্দরবন, নষ্ট হবে জীববৈচিত্র।
বুধবার বিকালে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
খালেদা জিয়া বলেন, বাংলাদেশের কোনো নাগরিকই এটা মানতে পারে না, পারবে না, মানবে না। ঘোটা বিশ্ব যখন আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে অনিবার্য বিপদ নিয়ে উদ্বিঘ্ন, তখন জেনে শুনে দেশ ও তার কোটি কোটি অধিবাসীকে নিশ্চিত বিপদের দিকে ঠেলে দেওয়ার যে কোনো অপচেষ্টা প্রতিবাদ করার দায়িত্ব আমাদের সকলের।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, তরিকুল ইসলাম, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী।
২০ দলীয় জোট নেতাদের মধ্যে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ, বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহম্মদ ইবরাহিম, জাতীয় গণতান্ত্রিক পার্টির সভাপতি শফিউল আলম প্রধান, বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তাফ ভুইয়া, এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড সাঈদ আহমেদ প্রমুখ উপস্থিত আছেন।























































