বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


ঢাবিতে ছাত্রদলের বিক্ষোভ


পূর্বাশা বিডি ২৪.কম :
২৫.০৮.২০১৬

du

পূর্বাশা ডেস্ক:

নড়াইলের আদালতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল। বৃহস্পতিবার সকালে রাজধানীর শাহবাগ এলাকায় তারা এ বিক্ষোভ মিছিল করে। কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ বিক্ষোভ করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আল মেহেদী তালুকদার  এতে নেতৃত্ব দেন। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন ঢাবি ছাত্রদলের সাধারণ সম্পাদক আবুল বাশার, সিনিয়র সহসভাপতি তানভীর রেজা, সিনিয়র যুগ্ম সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক আবু তাহের, সহ সভাপতি আলমগীর হোসেন, প্রচার সম্পাদক আকতার হোসেন আরো অনেকে।

গত বছরের ২১ ডিসেম্বর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক অনুষ্ঠানে খালেদা জিয়ার বিতর্কিত মন্তব্যের পর বিভিন্নমহল থেকে সমালোচনার ঝড় ওঠে। ওই সময়ে নড়াইলের আদালতে তার বিরুদ্ধে মামলা হয়। গতকাল সেই মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি