পূর্বাশা ডেস্ক:
পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হক বলেছেন, আমরা জঙ্গিদের প্রথমে আতœসমর্পণ করতে বলেছিলাম। তাদের হাত উঁচু করে বেড়িয়ে আসতে বলেছিলাম। কিন্তু তারা রাজি না হওয়ায় আমরা অ্যাকশনে যেতে বাধ্য হই।’
শনিবার নারায়ণঞ্জের পাইকপাড়া দেওয়ান বাড়িতে জঙ্গি আস্তানায় অপারেশন ‘হিট স্ট্রং টুয়েন্টি সেভেন’ শেষে সাংবাদিকদে তিনি এ কথা বলেন।
পুলিশের ওই অপারেশনের গুলশান ও শোলাকিয়া হামলার ‘মাষ্টারমাইন্ড’ তামিম চৌধুরীসহ ৩ জঙ্গি নিহত হয়। তামিম চৌধুরীকে ধরিয়ে দিতে পুলিশ ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। তবে তিনি তাৎক্ষণিকভাবে নিহত বাকি জঙ্গিদের নাম-পরিচয় জানাতে পারেননি।
আইজিপি আরো বলেন, ‘আমরা গোপন সূত্রে জানতে পারি যে তামিম চৌধুরী নারায়ণগঞ্জ অবস্থান করছে। তারই সূত্র ধরে এ অভিযান শুরু হয়। তারপর অভিযান শেষে আমরা তিনজনের যে লাশ দেখতে পাই তাতে আমাদের কাছে যে ছবি ছিলো, সেই ছবির সাথে একজনের মিল ছিলো । তাতেই আমরা নিশ্চিত হয় যে নিহত এক ব্যাক্তি চৌধুরী।’
তিনি বলেন, ‘গোয়েন্দা সংস্থার নিকট তথ্য আসে যে, নারায়ণগঞ্জের পাইকপাড়ার বড় কবরস্থানের একটি তিনতলা বাড়িতে একদল জঙ্গি অবস্থান করছে। তাদের ব্যাপারে নিশ্চিত হয়ে আমরা আজ অভিযান পরিচালনা করি।’























































