স্টাফ রিপোর্টার ঃ
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৩নং ওর্য়াড কালিয়াজুরী এলাকায় মাদকের বিরুদ্ধে ফুটবল নামের প্রতিযোগিতায় ট্রাইবেকারে আর্জেন্টিনাকে ২-১ গোলের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল।
খেলাটি মূল সময়ে ৩-৩ গোলে সমতা থাকায় পরবর্তীতে খেলাটি ট্রাইব্রেকারে গড়ায়।
খেলার আয়োজন করেন কালিয়াজুরি এলাকার চারটি সংগঠন। সংগঠনগুলো হল আলোকিত কালিয়াজুরি, রিমিক্স ড্যান্স গ্রুপ, কালিয়াজুরি দুঃস্থ সংস্থা ও এন আর এস ক্লাব।
খেলাটির মূল উদ্দেশ্য ছিল যুবক ছেলেরা যে হারে মাদক ব্যবসা এবং সেবনে জড়িয়ে পড়ছে তারই বিপরীতে তাদেরকে খেলাধুলায় অনুপ্রাণিত করা।
বিশাল আয়োজনে কালিয়াজুরী এন.আর,এস মাঠে এলাকার সকল স্তরের লোকদের সহযোগিতায় গত ২৬ আগষ্ট বিকাল ৪টায় শান্তির প্রতিক কবুতর উড়িয়ে খেলার প্রধান অতিথি ১, ২ ও ৩ নং সংরক্ষিত ওয়ার্ড মহিলা কাউন্সিলর কাউছার বেগম সুমি খেলার উদ্বোধন করেন।
৮০ মিনিটের খেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ে ব্রাজিল ও আর্জেন্টিনা সমান ৩ গোল করে। পরে খেলাটি ট্রাইবেকারে গড়ালে জয়ী হয় ব্রাজিল। হাজারেরও বেশি দর্শক উপস্থিতি ছিল মাঠে।
ব্রাজিল দলের টিম ম্যানেজার ছিলেন বরাদ মিয়া,কোচ জাহিদ ভূইঁয়া এবং আর্জেন্টিনার দলের টিম ম্যানেজার সাহেস্থা খান ফারক, কোচ এনামুল হক ভুঁইয়া।
ব্রাজিল দলের অধিনায়ক ছিলেন আশিকুর রহমান আশিক ও আর্জেন্টিনা দলের অধিনায়ক ছিলেন মো: টিটু।
সভাপতিত্ব করেন হাজি মুরাদ মিয়া, এসময় বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এনামুল হক হিরা,মো: স্বপন, খেলাটি উপস্থাপনা করেন তপু। খেলাটি আয়োজন করে রামীম,আয়াতুল, রায়হান,পারভেজ,মাহাতাব,জুম্মনসহ আরো অনেকে।























































